Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

নান্দাইলে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক

নান্দাইল সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে অসামাজিক কাজে লিপ্ত থাকার আব্দুল কাইয়ুম (৩২) নামে এক পুলিশ সদস্যকে আটক করে জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক আব্দুল কাইয়ুম জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি নেত্রকোনার খালিয়াজুরি থানার লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলে স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়ি থেকে কলেজ ছাত্রীসহ তাকে হাতেনাতে ধরেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়িতে যান আব্দুল কাইয়ুম। দীর্ঘ সময় পার হলেও পুলিশ সদস্য বাড়ি থেকে বের না হওয়ায় খোঁজ নিতে মন্নাছের বাড়িতে যান এলাকাবাসী।
পরে এলাকাবাসী মন্নাছের একটি ঘরে গিয়ে দেখতে পান কলেজ ছাত্রীকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ওই পুলিশ সদস্য। কাছে গিয়ে ওই তরুণীর পরিচয় জানতে চাইলে কাইয়ুম প্রথমে তার দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন।
কিন্তু তরুণী জানান, তাদের এখনও বিয়ে হয়নি। প্রেমের সর্ম্পক রয়েছে। ঘটনাটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হলে ওই তরুণী স্থানীয়দের কাছে ক্ষমা চান। আর কোনোদিন এ ধরনের কাজ করবেন না বলেও জানান। এমতাবস্তায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানায় অবস্থান করা অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল কাইয়ুম জানান, তিনি গোপনে ২০১৮ সালে ওই তরুণীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এ ব্যাপারে দীর্ঘ সময়েও কোনো ধরনের প্রমাণ দেখাতে ব্যার্থ হন তিনি।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ওই তরুণী ও পুলিশ সদস্য কাইয়ুম বিবাহিত। তারা ওই বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বর্তমানে তারা থানায় আছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!