Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ময়মনসিংহে ৩০ হাজার পয়েন্টে ডিসি’র মাস্ক ক্যাম্পেইন

[২] মানুষকে মাস্ক পরা নিয়ে সচেতন করার লক্ষে ক্যাম্পেইনে সরকারি কর্মকর্তা, সিটি কর্পোরেশন, বিভাগীয় অফিস, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার ৩০ হাজার পয়েন্টে একযোগে প্রচারণা চালানো হয়।

[৩] মাস্ক পরার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। সামাজিক দায়বদ্ধতায় মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ব্যানার, স্টিকার, ফেস্টুন, তথ্য সম্বলিত লিফলেট প্রচারণায় ময়মনসিংহে এই ক্যাম্পেইনের আয়োজন করে জেলা প্রশাসন। এই ক্যাম্পেইন চলাকালে নগরজুড়ে স্বাস্থ্য সুরক্ষার আমেজ বিরাজ করে।


[৪] রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বিভাগীয় কমিশনার অফিস প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি’ এই বিষয়কে নিয়ে ‘মাস্ক পরিধান ক্যাম্পেইন’ পালিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

[৫] তিনি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ করা হবে। বক্তব্য রাখেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।

[৬] এসময় উপস্থিত ছিলেন অতিঃ কমিশনার মোঃ লোকমান হোসেন, অতিঃ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, এডিএম আয়েশা হকসহ প্রমূখ। সম্পাদনা: হ্যাপি

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!