Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect
Filename: news/news-download.php
Line Number: 5
Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect
Filename: news/news-download.php
Line Number: 6
প্রকাশিত: 08:14:30 pm, 2020-10-06 | দেখা হয়েছে: 868 বার।
শেরপুর প্রতিনিধি : ‘আমগর বাড়ি নালিতাবাড়ী, আমরা চাই রেলগাড়ী’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে অর্ন্তভুক্ত করে রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয় সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম. এ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুর রহমান তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি একে শামছুদ্দিন চঞ্চল প্রমুখ।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের কাছে রেলমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে শেরপুর জেলায় রেল লাইন আসবে বলে আলোচনা রয়েছে। এই জেলার নালিতাবাড়ী উপজেলায় প্রকৃতিক সৌন্দর্য সম্বলিত পর্যটন এলাকা রয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসারে নাকুগাঁও স্থলবন্দর রয়েছে। এছাড়া দুই দেশের যাতায়াতে রয়েছে নাকুগাঁও ইমেগ্রেশন। ফলে ভুটান ও ভারতের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন করা সম্ভব। তাই জেলা শহর হয়ে নালিতাবাড়ীতে রেল লাইন স্থাপন করা হলে শুধু যাতায়াত ব্যবস্থা নয়, ব্যবসা বাণিজ্যেরও ব্যাপক প্রসার ঘটবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.